দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হুথি হামলার ঘটনার পর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ১২ অক্টোবর রাত ৩টা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় সকাল পর্যন্ত পাঁচটি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানা গেছে।
রোববার (১১ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে এ তথ্য জানা যায়।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গভীর রাতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। এ হামলার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হামলাটিকে ‘কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’ উল্লেখ করে ট্রাম্প বলেন, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র অংশ নেবে কি না, তা বিবেচনা করা হচ্ছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র এ অভিযানে যোগ দিতে পারে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি হামলাটিকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে বলেন, যুক্তরাষ্ট্র দ্রুত পদক্ষেপ নিতে অভ্যস্ত।
বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।ক্ষা রয়েছে।
কেএম